কাশিয়ানীতে ধর্ষণ শেষে শিশুকে গলাটিপে হত্যা গ্রেপ্তার ২
গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার কাশিয়ানীতে ধর্ষণের পর সাথী (৫) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। ঘাতক রাজিব কাজী ও তার মা হাজেরা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামের রবিউল শেখের মেয়ে সাথীকে গত শুক্রবার দুপুরের দিকে চকোলেট দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বখাটে যুবক রাজিব কাজী পাশের বাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণকালে চিৎকার করলে রাজিব সাথীকে গলাটিপে হত্যা করে। সাথীর লাশ একটি বড়ো কচুর পাতা দিয়ে ঢেকে রেখে সে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার রাজিবের স্বীকারোক্তি অনুযায়ী ওই বাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ রাজিবের মা হাজেরা বেগমকেও গ্রেপ্তার করে।
কাশিয়ানী থানার এসআই হারুন আর রশিদ বলেন, রাজিব কাজী ধর্ষণ ও হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে শুধু ধর্ষণের জন্য রাজিব নিয়ে গিয়েছিল, নাকি পাচারও উদ্দেশ্য ছিল পুলিশ তা খতিয়ে দেখছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sunday, February 1, 2009
কাশিয়ানীতে ধর্ষণ শেষে শিশুকে গলাটিপে হত্যা গ্রেপ্তার ২
Labels:
আওয়ামী লীগ,
দিন বদলের কথা,
ধর্ষন,
ভোরের কাগজ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment