| চারদলের লজ্জা-শরম নেই: এরশাদ | ||
| Thu, Dec 18th, 2008 2:18 pm BdST | ||
|
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
সাতক্ষীরা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিএনপি- জামায়াত জোট দেশ ও জাতিকে রক্ষা করতে বলে কোন লজ্জায়? তারাই ক্ষমতায় থেকে দেশে লুপপাট চালিয়েছে, ষড়যন্ত্র করেছে দেশবিক্রির। ঘুষ নিয়ে ওই টাকা বিদেশে পাচার করেছে। তাদের লজ্জা করে না, শরম করে না, দেশের দোহাই দিয়ে ভোট চাইতে?'- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বৃহস্পতিবার সাতক্ষীরার এক নির্বাচনী জনসভায় চারদলকে উদ্দেশ্য করে একথা বলেছেন।
কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী হাইস্কুল মাঠে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে জনসভায় দেওয়া ভাষণে এরশাদ উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, "জঙ্গিবাদ তৈরি করে দেশকে কলঙ্কিত করেছিল কে? জেএমবি তৈরি করেছিল কে? বিএনপি-জামায়াত জোট সরকার। আমরা আর জঙ্গিবাদ চাইনা।"
সভায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করার জন্য সংসদে বিল আনব।"
তীব্র ও কুয়াশা উপেক্ষা করে এ জনসভায় হাজার হাজার লোক সমাবেত হয়। কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় নেতারা বক্তৃতা করেন।
এর আগে সকাল ১০টার দিকে সাতক্ষীরার গাজীরহাটে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক জনসভায় ইসলামকে রাষ্ট্রধর্ম করার কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক একনায়ক এরশাদ বলেন, "আমি ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার সাপ্তাহিক ছুটি হয়েছে। এছাড়া দ্বীন শিক্ষা বাধ্যতামূলক করেছি এবং মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করে দিয়েছি।"
এ সময় তিনি 'মহাজোট ক্ষমতায় গেলে মুসলমান ধর্মাবলম্বীরা দাঁড়ি রাখতে পারবেন না, কোরবানি দিতে পারবে না, নামাজ পরতে পারবে না, মসজিদে আজান হবে না'- বাংলাদেশ জামায়তে ইসলামীর চালানো এ 'অপপ্রচারের' বিরুদ্ধে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।
এরশাদ বলেন, "শেখ হাসিনা পাঁচ বছর ক্ষমতায় থাকার সময়েও মুসলমানদের ধর্মপালনে বাধার সৃষ্টি হয়নি। তাই আমি বলব, জামায়াতের অপপ্রচার থেকে আপনারা সাবধান থাকবেন।"
সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। এটি হিন্দু মুসলমানের কোন বিষয় নয়। এখন আমাদের বাঁচা মরার সংগ্রাম। এ সংগ্রামে জয়ী হতে মহাজোটকে জয়ী করতে হবে।"
চারদলীয় জোট সরকার গত পাঁচ বছরে যত লুন্ঠন এবং অন্যায় করেছে পৃথিবীর আর কোন সরকার তা করেনি বলেও অভিযোগ করেন তিনি।
ক্ষমতায় থাকাকালীন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হিন্দু কল্যাণ ট্রাস্ট, জন্মাষ্টমীকে সরকারি ছুটি এবং শত্র" সম্পত্তি আইন স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
সকাল সোয়া ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ থানার নলতা খান বাহাদুর আহসানউল্লাহ'র মাজার জিয়ারত করেন এরশাদ।
বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগনের এইচ পি পাইলট হাইস্কুল মাঠে জনসভা করার কথা রয়েছে তার।
বৃহস্পতিবার দুপুরের পর সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। সেখানে পিপলস জুট মিল ময়দানে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা করার কথা রয়েছে তার।
বুধবার সকালে ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে সাতটি নির্বাচনী সভা ও পথসভায় বক্তৃতা দেন এরশাদ। প্রত্যেকটি সভায় তিনি নিজেকে শেখ হাসিনার বড় ভাই দাবি করে মহাজোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এজে/জিএনএ/১৪১৩ ঘ.
†KvU© wi‡cvU©vi: RvZxq cvwU©i †Pqvig¨vb I mv‡eK †cÖwm‡W›U GBPGg Gikv‡`i weiæ‡× A‡¯¿i fq †`wL‡q ÿgZv `L‡ji Awf‡hv‡M `v‡qi Kiv ivóª‡`ªvn gvgjvi P‚ovšÍ cÖwZ‡e`b (dvBbvj wi‡cvU©) `vwLj Kiv n‡q‡Q| wmAvBwWi cwi`k©K †gv. gwZDi ingvb MZKvj XvKv wmGgGg Av`vj‡Z G P‚ovšÍ cÖwZ‡e`b `vwLj K‡ib| RvZxq mgvRZvwš¿K `j (Rvm`)-Gi mvaviY m¤úv`K nvmvbyj nK Bby ev`x n‡q 1990 mv‡ji 12B wW‡m¤^i Gikv‡`i weiæ‡× gwZwSj _vbvq G gvgjv `v‡qi K‡ib| ev`x Zvi GRvnv‡i e‡jb, û‡mBb gyn¤§` Gikv` 1982 mv‡ji 24†k gvP© iv‡Z †`‡ki wbe©vwPZ †cÖwm‡W›U‡K A‡¯¿i fq †`wL‡q c`Z¨v‡M eva¨ K‡ib| 1990 mv‡ji 12B wW‡m¤^i ZrKvjxb gwZwSj _vbvi Iwm b~i †gvnv¤§` 9B gvP© ev`xi gvgjvwU iæRy K‡ib| 24†k gvP© 1991 mv‡j Gikv`‡K G gvgjvq †MÖßvi †`Lv‡bv nq| Gikv` 1996 mv‡j G gvgjvq Rvwgb cvb| `xN© 18 eQi ci G gvgjvi P‚ovšÍ cÖwZ‡e`b †`qv n‡jv|