|

দীনেশ দাস: শেখ মুজিবুর রহমান আলফা ইন্সুরেন্সের এজেন্সি কন্ট্রোলার নিযুক্ত হওয়ায় সরকারের মধ্যে তোলপাড় শুরু হয়৷ ফলে তত্কালীন মুখ্য সচিবের নির্দেশে ১৯৬১ সালের ২৪ ফেব্রুয়ারি এই ইন্সুরেন্সের পূর্ব পাকিসত্মানে ব্যবসায় প্রসার, রাজনৈতিক নেতাদের একচেটিয়া আধিপত্য ও এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তদনত্ম প্রতিবেদন দিতে বলা হয়৷
নির্দেশ মোতাবেক ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি এএমএ কবির ৭ মার্চ ১৯৬১ আড়াই পৃষ্ঠার একটি তদনত্ম প্রতিবেদন দাখিল করেন৷ এতে বলা হয়, ১৯৬০ সালের মার্চে শেখ মুজিবুর রহমান আলফা ইন্সুরেন্সের এজেন্সি কন্ট্রেলার হিসেবে যোগদান করেন৷ ১৯৫২ সালে ১৩৪-৩৫ রাইটার্স চেম্বার, দুনলি রোড, করাচিতে প্রধান কার্যালয় স্থাপন করে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়৷ ১৯৬৫ সালে করাচিতে রাজনীতিক ও বিজনেস ম্যাগনেট ইউসুফ আবদুল্লাহ হারুন এর পরিচালক নিযুক্ত হন৷ একই বছর ঢাকার ১২ জিন্নাহ এভিনিউতে-এর একটি শাখা চালু করা হয়৷ তিনি আলফা ইন্সুরেন্সের চেয়ারম্যান৷ এই ইন্সুরেন্সে ঢাকা নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোসত্মফা, কুমিল্লার চাঁদপুরের নূরুল ইসলাম, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আজিজ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকউদ্দিন ভুঁইয়া, নারায়ণগঞ্জের শামসুজ্জোহাসহ আওয়ামী লীগের নেতারা যুক্ত আছেন৷ তবে প্রতিষ্ঠানটির কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই৷ এ ধরনের কোনো যোগসূত্র কখনো দেখা গেলে তা যথাসময়ে জানানো হবে৷
পরে ১৯৬১ সালের ৯ ডিসেম্বর পূর্ব পাকিসত্মানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি বরাবর করাচির সিআইডি পুলিশের সুপারিনটেনডেন্ট এম আকরাম শেখ প্রেরিত এক প্রতিবেদনে বলা হয়, আলফা ইন্সুরেন্সের চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুন মুসলিম লীগের একজন সুপরিচিত নেতা৷ মুসলিম লীগ সরকারের সময় তিনি অস্ট্রিয়ায় পাকিসত্মানের রাষ্ট্রদূত ছিলেন৷ ১৯৫৩ সালে তিনি মুসলিম লীগের সভাপতি ছিলেন৷ ১৯৫৫ সালে তিনি কনভেনশন মুসলিম লীগ আহ্বায়ক ছিলেন৷ এই ইন্সুরেন্সের পরিচালক মালিক বেগ আলী শিয়ালকোটের অধিবাসী৷ ১৯৪৭ সালে দেশবিভাগের পর তিনি হায়দরাবাদ থেকে মাইগ্রেট করে পশ্চিম পাকিসত্মানে চলে আসেন৷ সম্প্রতি সরকার তাকে করাচি মিউনিসিপ্যাল করপোরেশনের কাউন্সিলর মনোনীত করেছে৷ ইব্রাহিম সালেহ মতি এই প্রতিষ্ঠানের একজন অন্যতম পরিচালক৷ তিনিও মাইগ্রেশন করে বোম্বে থেকে পশ্চিম পাকিসত্মানে চলে আসেন৷ সরকার তাকেও করাচি মিউনিসিপ্যাল করপোরেশনের কাউন্সিলর মনোনীত করেছে৷ এই প্রতিষ্ঠানের চতুর্থ পরিচালক আথুর স্কুইরা, তিনিও করাচি সিটি করপোরেশনের সরকার মনোনীত একজন কাউন্সিলর৷ ঘোষণা: আগামীকাল পড়-ন ‘ঢাকা মেডিকেলে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে সোহরাওয়ার্দী ও শেখ মুজিবের বাকবিতণ্ডা’

No comments:
Post a Comment