বিটিভি’র ‘ব্ল্যাক লিস্টেড’ হলেন গায়ক আসিফ?
by priyo.com | February 2, 2009 - 2:23amজনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বিটিভি’র ‘ব্ল্যাক লিস্টেড’ হয়েছেন! গত কয়েকদিন ধরেই মিডিয়ায় এমন কথা শোনা যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, বিটিভিতে এনলিস্টেড হওয়ার পর থেকেই আসিফ নিয়মিত মান্থলি শিডিউল প্রোগ্রাম করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে তাকে কোনো প্রোগ্রামে ডাকা হচ্ছে না।
আসিফ বলেন, ‘আমি নিজেও জানি না আমাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে কি না। তবে এনলিস্টেড শিল্পী হিসেবে মান্থলি যে প্রোগ্রাম শিডিউল থাকে, এখন পর্যন্ত কোনোটিতেই আমাকে ডাকা হয়নি। এরচেয়েও বড় কথা হলো নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ক্রিকেট খেলায় জিম্বাবুয়েকে হারায়। অথচ এর আগে বাংলাদেশ যখনই ক্রিকেট খেলায় জিতেছে, তখনই আমার গাওয়া ‘বাংলাদেশ’ গানটি বিটিভি প্রচার করেছে। অথচ এবার তা করেনি।’
এ ব্যাপারে বিটিভি’র ডিডিজি (প্রোগ্রাম) খ ম হারুনের সঙ্গে কথা বলে জানতে চাইলে তিনি বলেন, ‘সবকিছুই ঠিক মতো চলছে। কাউকেই ‘ব্ল্যাক লিস্টেড’ করা হয়নি।’
No comments:
Post a Comment