২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার দিনে সংসদে নাও যেতে পারে বিএনপি ।। নোয়াখালীর মতো নির্বাচন হলে চারদলই সরকার গঠন করতো : খোন্দকার দেলোয়ার
২৫ জানুয়ারী ১৯৭৫ আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিলো । একই দিন সংসদ অধিবেশন ডাকা নিয়ে তাই প্রশ্ন তুলেছে বিএনপি। এ কারণে সংসদ অধিবেশনের প্রথম দিন তারা সংসদে নাও যেতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে উপসি'ত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন।
নোয়াখালী-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের বিজয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দেলোয়ার হোসেন বলেন, ২৯ ডিসেম্বর এ রকম সুষ্ঠু নির্বাচন হলে চারদলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারতো। খবর ফোকাস বাংলার। দেলোয়ার হোসেন বলেন, আমরা সংসদে যোগ দিতে চাই। সংসদে গিয়ে দেশের মানুষের পক্ষে কথা বলতে চাই। আমরা যাতে সংসদে গিয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারি সে জন্য সরকারি দলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ২৫ জানুয়ারি ১৯৭৫ বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিলো। একই দিন তারা জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকায় জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা কি আবার বাকশালী শাসন কায়েম করতে চায় কিনা। তাই আমরা জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেবো কিনা সে সিদ্ধান্ত এখনোও নেইনি।
শপথ নেয়ার ব্যাপারে স্পিকারের সাথে কোন যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সময় হলে আপনারা জানতে পারবেন। যৌথ সভায় ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে ৭দিন ব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিএনপি এবং এর অংগ সংগঠনসমূহ ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয়ভাবে ২৩ জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ দিন সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাস্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে বিএনপি।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে যৌথসভায় ভাইস চেয়ারম্যান বেগম সারওয়ারী রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, মির্জা আব্বাস,দফতর সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সাবেক সাংসদ খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন সহ বিএনপি ও অংগ সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপসি'ত ছিলেন।
Thursday, February 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment