জাতির পিতা স্বীকৃতি পাননি: সেনাপ্রধান
বাংলাদেশের সেনাপ্রধান লে জেনারেল মইন ইউ আহমেদ বলেছেন স্বাধীনতার ৩৬ বছর পরেও জাতির পিতা এবং জাতিয় নেতাদের স্বীকৃতি দেয়া হয়নি৻
স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে বক্তৃতায় সেনাপ্রধান বলেন, “ভেবে দেখুন, স্বাধীনতার ৩৬ বছর পরেও জাতির পিতাকে আমরা স্বীকৃতি দিতে পারিনি৻“
তিনি বলেন রাজনীতিকরা বিষয়টি নিয়ে শুধুমাত্র জাতিকে বিভক্ত করেছেন৻ “স্বাধীনতার পর ৩৬ বছরে আমরা শুধু পেয়েছি দূর্নীতি, বিভক্তি আর (খাদ্যে) ভেজাল৻“
জেনারেল মইন মন্তব্য করেন এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার৻
সেনাপ্রধান বলেন শেখমুজিব হত্যামামলার দন্ডপ্রাপ্ত মহিউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে৻ পলাতক অন্যদেরও দেশে আনার ব্যবস্থা হবে বলে তিনি মন্তব্য করেন৻
জেনারেল মইন বলেন বর্তমান সরকারের সময়ে শেখ মুজিব হত্যা মামলার বিচারের রায় কার্যকর করার ব্যবস্থা নেয়া হবে৻
Thursday, February 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment